দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে ২৫০ শয্যার পরিবর্তে মাত্র ১০০ জন রোগীর জন্য খাবার সরবরাহ করা হচ্ছিল। মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে সাংসদের উদ্যোগে ২৫০ জন রোগীর জন্য তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে তিনি রোগীদের মাঝে খাবার সরবরাহ করেন এবং হাসপাতালের সেবার মান নিয়ে কথা বলেন।

এ সময় নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক রোগীর জন্য বিনামূল্যে ওষুধ ও খাবার পাওয়া নাগরিক অধিকার। তিনি বলেন, হাসপাতালটি ২৫০ শয্যার হলেও দীর্ঘদিন ধরে এটি ১০০ শয্যার সুবিধা দিয়ে চলছিল, যা রোগীদের জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করেছিল।

তিনি আরও জানান, এখন থেকে ২৫০ শয্যা অনুযায়ী প্রতিটি রোগীকে খাবার সরবরাহ করা হবে এবং ধীরে ধীরে হাসপাতালের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

সাংসদ বলেন, বর্তমানে এই হাসপাতালে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। ভবিষ্যতে এটিকে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবার মান উন্নয়নে আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং সেবা কার্যক্রম আরও উন্নত করার আহ্বান জানান।

এনএইচ