বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন এদেরকে কোনো রকম ছাড় দেয়া হবে না, যেমন কুকুর তেমন মুগুড়। এদেরকে দমন করতে হবে, নির্মূল করতে হবে।

আজ শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারেকের ফর্মূলা অনুযায়ী নির্বাচন বর্জন করে এখন তারই মাশুল গুনছে বিএনপি। বিএনপি ধ্বংসের জন্য খালেদা-তারেকই যথেষ্ট। বিএনপি আন্দোলন করে তারেক-খালেদার মামলা প্রত্যাহারের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়।

সুশীল সমাজ বলেন আলোচনায় বসার জন্য কিন্তু আলোচনায় বসলেই বিএনপি বলবে তারেক- খালেদার মামলা প্রত্যাহারের জন্য। তাই তাদের সাথে কোনো আলোচনা হবে না এবং তাদের একটি মামলাও তুলে নেয়া হবে না বলে জানান খাদ্যমন্ত্রী।

জনগন বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলনে ফুসে উঠেছে তাই যেকোনো সময় জনগন বিএনপিকে গনধোলাই দিবে বলেও মন্তব্য করেন কামরুল।

খাদ্য মন্ত্রী আরো বলেন, বিএনপি ইসলামকে ভালবাসে না, আওয়ামীলীগ ইসলামকে ভালবাসে। তাই আওয়ামী লীগের ১০ জানুয়ার সমাবেশ ১২ জানুয়ারী করা হবে।

এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেন, খলেদা জিয়া নাস্তিক, তাই ব্শ্বি ইজতেমার সময় খালেদা অবরোধ দিয়ে রেখেছে।

মায়া আরো বলেন, খালেদা অসুস্থতার ভান করে স্যালাইন দিয়ে শুয়ে আছেন। খালেদাকে উদ্দেশ্য করে মায়া বলেন, আপনার কি অসুখ বলেন ? কোন হাসপাতালে চিকিৎসা করাতে চান বলুন ? সরকার আপনার চিকিৎসার ব্যবস্থা করবে। যদি সরকার না করে বাংলাদেশ আওয়ামী লীগ আপনার চিকিৎসা করাবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
ইআর

এমআর/ইআর