বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নীলফামারীর জনসভায় যোগ দিতে একদিন আগেই সড়ক পথে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকাল ৪টায় গুলশানের বাস ভবন থেকে নীলফামারীর জনসভার উদ্দেশে রওয়ানা দিয়ে রাতে বগুড়া সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন খালেদা জিয়া।
পরদিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া সার্কিট হাউজ থেকে নীলফামারীর উদ্দেশে রওয়ানা দিবেন তিনি। সেখানে নীলফামারী জেলার বড় মাঠে জনসভায় তিনি যোগ দিবেন।
নীলফামারী জেলা বিএনপির সভাপতি আনিসুল আরেফীন চৌধুরীর সভাপতিত্বে দুপুর ২টায় ২০ দলীয় জোটের এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেএ





