আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। তাই তাদের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে।

আজ (০২ জানুয়ারি) বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে সেতুমন্ত্রী এই কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। তাই তাদের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। এ সংখ্যা আরও বাড়বে। এটা ৯১, ৯২ শতাংশ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে নির্বাচন সম্পর্কে বিএনপির মন্তব্য হাস্যকর। তারা গণতন্ত্রের ভাষা বোঝে না, তারা আইন-আদালত কিছুই মানেন না। তাদের একমাত্র লক্ষ্য যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়া এবং হত্যা, খুন ও লুটপাটের রাজনীতি চর্চা করা।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে না পারলে চোরাপথে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

এমবি