মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) মঙ্গলবার প্যারোলে মুক্তি পেতে পারেন। সোমবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মা রাশেদা হোসেন চৌধুরীর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সাকা চৌধুরী। তার আবেদনটি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানাগেছে। সাবের হোসেন চৌধুরীর মা মরহুমা রাশেদা সম্পর্কে সাকা চৌধুরীর ফুফু।
স্বরাষ্ট মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকা চৌধুরীর প্যারোলে মুক্তির আবেদন সর্ম্পকে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা তার আবেদন পেয়েছি। বিকেলে অফিস থেকে বেরিয়ে আসার পর আবেদনটি অফিসে আসে। মঙ্গলবার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
প্যারোলে মুক্তি পেতে পারেন সাকা
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) মঙ্গলবার প্যারোলে মুক্তি পেতে পারেন। সোমবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মা রাশেদা হোসেন





