করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

বুধবার (১৪ এপ্রিল) ৪টা ৫০মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর মৃত্যুর বিষয়টি তার একান্ত সচিব মাহবুব হোসেন।

গতকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে গত ৩১ মার্চ শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয়েছিল। এরপর আবার অবস্থার অবনতি হলে গত ০৬ এপ্রিল আব্দুল মতিন খসরুকে আইসিইউতে ভর্তি করা হয়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী ২০২১-২০২২ সেশনের (মার্চে অনুষ্ঠিত) নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনের পর গত ১৫ মার্চ তিনি করোনা টেস্ট করান। পজিটিভ আসার পর ১৬ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়েছিলো। কিন্তু পরবর্তীতে অবনতি হওয়ায় তাকে ফের আইসিইউতে নেওয়া হয়।

আব্দুল মতিন খসরু ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে রয়েছেন।

এমবি