প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও মোর্চার কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান, শুভ্রাংশু চক্রবর্তী, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, ইয়াছিন মিয়া ও হামিদুল হক বিবৃতিতে প্রশ্ন ফাঁসের কারণে সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি প্রক্রিয়া বাতিল করে পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন।

তারা অনতিবিলম্বে ভর্তির যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণার আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, শিক্ষাক্ষেত্রে এমনিতেই এক ধরনের নৈরাজ্য বিদ্যমান। তার ওপর উপর্যুপরি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা গোটা শিক্ষা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

এমআর