প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমার মায়ের কোনো ভোগ বিলাস ছিলো না। বিলাসীতা থাকলে হয়ত দেশ স্বধীন হতে পারতো না। তিনি বলেন, সব সময় মা দলের নেতা-কর্মীদের পরিবার খেয়ে আছে, না না খেয়ে আছে-তার খোঁজ রাখতেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরাও যাতে বিলাসী না হই, তার জন্য মাঝে মাঝে গরিব খিছুড়ি রান্না করে আমাদের খাওয়াতেন।

ছয়দফায় বেগম ফজিলাতুন্নেছার ভূমিকা ছিলো উল্লেখ করে তিনি বলেন দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমার মায়ের পরামর্শ বাবা গ্রহণ করতেন। দুজনের মধ্যে সমন্বয় ছিলো বলেই এসব আন্দোলন করা সম্ভব হয়েছে বলে জানান শেখ হাসিনা।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ