আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৬টি শর্ত দিয়েছেন।

আজ (শনিবার) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে।

ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।

জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে।

নির্বাচনের আগে ‘অবৈধ সংসদ’ ভেঙে দিতে হবে।

নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।

ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে।

যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।

এসব শর্তের বিষয়ে খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের মতামত জানতে চাইলে সবাই উচ্চস্বরে হাত উচিয়ে এই শর্তের প্রতি সমর্থন জানান।

নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই।

দলের নেতা ও এ দেশের মানুষের সঙ্গে আছি। তিনি দলের নেতাদের শান্তিপূর্ণ প্রতিরোধ-প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।

এমবি