আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের নতুন সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক কেএম আজম খসরু। এছাড়া আবুল কালাম আজাদ কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছে।
আগামী দুই বছরের জন্য শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
গত কমিটিতে ফজলুল হক মন্টু কার্যকরী সভাপতি, আজম খসরু প্রচার সম্পাদক এবং আবুল কালাম আজাদ সহসভাপতি ছিলেন।
শনিবার (০৯ নভেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও অন্যান্যরা উপস্থিত উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমীক লীগের লীগের ১২তম জাতীয় সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।
জাতীয় শ্রমীক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক ট্রেড ইউনিয়নের নেতা সিরাজুল ইসলাম।
আমন্ত্রিত বিদেশি অতিথির মধ্যে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তুমো জোহানেস পুটিয়ানেন, আই টি ইউ সি এপিএর জেনারেল সেক্রেটারি শুইয়া ইয়াশিদা, সার টুক এর জেনারেল সেক্রেটারি লাক্সমেন বাহাদুর বাসনেট। এছাড়া শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগ যাত্রা শুরু করে। সংগঠনটির সর্বশেষ সম্মেলন হয় ২০১২ সালের ৯ জুলাই। তখন সভাপতি নির্বাচিত হন নারায়ণগঞ্জের শ্রমিক নেতা শুক্কুর মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনতা ব্যাংক ট্রেড ইউনিয়নের নেতা সিরাজুল ইসলাম।
দুই বছর মেয়াদের ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে গত চার বছর পূর্বে। সংগঠনটি যে লক্ষ্যে যাত্রা শুরু করেছিল তা পূরণে অনেকাংশে ব্যর্থ বলে অভিযোগ রয়েছে।
এমবি





