রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ‘আসল বিএনপির’ কর্মীরা।
এ ঘটনায় হাতাহাতির সময় পাঁচ থেকে সাতজন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে আসল বিএনপির ২০-২৫ জন কর্মী জোনাকি সিনেমা হলের সামনে থেকে মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে। এ সময় বিএনপি কার্যালয়ে অবস্থানরত ছাত্রদলের নেতারা তাদের ধাওয়া করে।
সেখানে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ‘আসল বিএনপির’ ৭ জন নেতা-কর্মী আহত হয়। তাদের নাম জানা যায়নি। পরে সেখান থেকে মিছিলের ব্যানার উদ্ধার করে নিয়ে আসে ছাত্রদল নেতারা।
ছাত্রদলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জয়দেব জয় প্রমূখ।
এসএম





