তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, মুখস্ত বিদ্যার মাধ্যমে আপনার শুধু সনদই দিবেন না, সুন্দর নাগরিক হিসেবেও গড়ে তুলবেন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আয়োজিত চার দফা দাবি বাস্তবায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, আমরা শিক্ষিত শয়তান চাই না। যারা যুদ্ধের সময় পাকিস্তানের দালাল হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যারা আগুন সন্ত্রাসের নায়ক। খালেদা জিয়া শিক্ষিত শয়তানদের নেতা। তারা আগুন সন্ত্রাস করছে।
শিক্ষকদের উদ্দেশ্যে ইনু বলেন, সমাজ যে ভিতের ওপর দাঁড়িয়ে আছে তা প্রাথমিক শিক্ষকদের তৈরি। তাই আমরা যদি তাদেরকে মূল্যাণয় না করি আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে থাকবো।
তিনি বলেন, যুদ্ধের পরবর্তী সময়ে শেখ মুজিব প্রাথমিক শিক্ষকদেরকে জাতীকরণ করেছিলেন। কিন্তু পরবর্তী সরকাররা শিক্ষকদের মর্যাদা দেয়নি। যার কারণে শিক্ষকরা অবহেলিত।
বর্তমানে শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা বাড়ানোর ব্যবস্থা করছেন। আমিও সরকারের প্রতি আহবান জানাবো যাতে শিক্ষকদের সম্মানি বাড়ানো হয়। শিক্ষকদের বেতন বাজার মূল্যে সঙ্গে সঙ্গতি পূর্ণ নয় বলেও মন্তব্য করেন ইনু।
সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, হরর ছবির নায়িকাদের যেমন মানুষ ভয় পায় তেমনি খালেদা জিয়াকে দেখলে মানুষ ভয় পায়। যারা পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরকে ঘৃণা করার শিক্ষা দেওয়ার আহবান শিক্ষকদের প্রতি তিনি।
হাসান মাহমুদ বলেন, যে দলের সেক্রেটারি বোরকা পড়ে হাইকোর্টে যায় তাদের পক্ষে নির্বাচনে জয় লাভ সম্ভব না। বিএনপি নির্বাচনে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই বিদেশীদের দ্বারে দ্বারে ঘুরছে।
তিনি বলেন, যারা পরীক্ষায় ফেল করে তারাই বলে প্রশ্ন কঠিন হয়েছে। সেরকমই নির্বাচনে হেরে বিদেশীদের কাছে নালিশ করছে বিএনপি।
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, আওয়ামী লীগের সহ-সম্পাদক এমএ করিম প্রমুখ।
ইআর/ এআর





