এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা মরহুম হাজ্বী বোরহান উদ্দিনের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম বোরহান উদ্দিন সরদার অদ্য সকাল ৬.০০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি ৩ ছেলে, স্ত্রী, পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সায়েবাদ নিজ বাসার পাশ্ববর্তী মসজিদে আজ বাদ যোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা মিরহাজীরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর সায়েদাবাদে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।

এন