বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ২টায় বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে পুলিশের কাছে আবেদন করেছি- উল্লিখিত দুটি স্থানের মধ্যে যেকোনো একটিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে তিনি এই সমাবেশে জনগণসহ নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান।
এম





