আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন নিজেরাই নিজেদের ওপর হামলা চালাচ্ছে। দেশের মানুষ যখন হরতাল-অবরোধে সাড়া দিচ্ছেনা তখন তারা এ পথ বেছে নিয়েছে। বিএনপি নেত্রী (খালেদা জিয়া) যাদের হাতে পেট্রোল বোমা তুলে দিয়েছে তারাই তার উপদেষ্টার ওপর হামলা করেছে।

বুধবার দুপুরে  জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী প্রজন্ম লীগ আয়োজিত হরতাল অবরোধ বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা ও গাড়িতে অগ্নিসংযোগ করে প্রায় ২০জনের মতো মানুষ হত্যা করেছে।আহত হয়েছে আরও ২ শতআধিক।

ড. হাছান বলেন, যারা জনগণের সমর্থন ছাড়া  পেট্রোলবোমা মেরে ক্ষমতায় যেতে চায়। তারা এ দেশের জনগণের বন্ধু হতে পারে না। কোনো দেশের সেনাবাহিনীও যুদ্ধের সময় জনগণের ওপর হামলা করেনা।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মুহম্মদ আবদুল্লাহ প্রমুখ।

এমআর/ইআর