আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও সরকারকে হটানোর জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন।’

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রধানমন্ত্রীর দেশে আগমন উপলক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘খালেদা জিয়া ও তার ছেলে তারেক লন্ডনে বসে দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্রের জাল বুনছেন জাতি আজ জানতে চায়। এর তদন্ত হওয়া প্রয়োজন।

এজন্য প্রয়োজনে স্কটলেন্ড ইয়া, এমআই ফাইব, এমআই সিক্স এর মতো ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা অনুরোধ করতে পারি। এই তদন্তে সাহায্য করার জন্য বলতে পারি।’

এএস