সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাজেটে সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তাতে আমি খুশি।
প্রস্তাবিত ৫ শতাংশ (ডিপিসিড ) ঘাটতি বাজেট আকাশ কুসুম কল্পনা নয় উল্লেখ করে তিনি বলেন, ইন্ট্যারন্যাশনাল স্ট্যার্ন্ডাড নিয়মেই বাজেট দেয়া হয়েছে। এটা অতিক্রম করা সম্ভব।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে ৮ লেন রাস্তার ওপর অবৈধ দোকান উচ্ছেদ ও সড়কের ওপর ময়লা আবর্জনা পরিস্কার করার কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রওশন এ রোশনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগমসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, অনেক মন্ত্রণালয় এডিবির বাস্তবায়ন করতে পারে না বলে টাকা ফেরত যায়। আমার মন্ত্রণালয়ে তিন বছর ধরে এডিবি বস্তাবায়ন শতভাগ।
তিনি আরো বলেন,আগামী রমজানের ঈদের পর সড়ক ও মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ বিলর্বোড, ব্যানার, পোস্টার, সাইনবোর্ড, অবৈধ স্থাপনা ও বাজার উচ্ছেদ করা হবে।
এআর





