বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর নির্ভশীল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জামায়াতের ডাকা হরতাল বিরোধী অবস্থানকালে তিনি এ মন্তব্য করেন।
কামরুল বলেন, বিএনপি জামায়াতের ওপর নির্ভশীল বলেই তাদের ৩০ অক্টোবরের সমাবেশ ১ নভেম্বর এবং ৫ নভেম্বরের সামাবেশের তারিখ পরিবর্ত করে ৮ নভেম্বর করেছেন।
তিনি বলেন, গতকাল (বুধবার) জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধী মামলার রায়ের পর খালেদা-ফখরুল মুখে কুলুপ এঁটেছে। এতেই প্রমাণিত হয় বিএনপি কোনদিন জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারবে না।
এ সময় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাকে অসম্মান করে নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছেন। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি খালেদা জিয়ারও বিচার চাই।
মায়া বলেন, খালেদা জিয়া এখনও ষড়যন্ত্র করছে। তিনি যদি আর কোন ধরনের ষড়যন্ত্র করেন, তাহলে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।
তিনি বলেন, দেশের কোথাও হরতাল পালন হচ্ছে না। রাজাকারদের হরতাল দেশবাসী প্রত্যাখান করছে।
এমআর/ এআর





