ছাত্রলীগের উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুষারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের নির্বাহী সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি তুষারের ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি সমালোচনা শুরু হয়।

কারণ এর আগের দিন অর্থাৎ ৬ জানুয়ারি ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রাপূর্ব এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাদক নির্মূলে কাজ করার জন্য ছাত্রলীগ কর্মীদের নির্দেশ দেন।

ছবি ভাইরাল হওয়ার পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি তুষারকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। তখন সেই বহিষ্কারাদেশে তাঁর বিরুদ্ধে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ’ আনা হয়েছিল।

এ ছাড়া এ বছরের ১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ইমরান জমাদ্দার নামে ছাত্রলীগকর্মীর কক্ষের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ রয়েছে তুষারের বিরুদ্ধে।

এসব বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগকে একাধিকবার ফোন দিলে তাঁর নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।