বুধবার (১৮ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ১৮ ডিসেম্বর ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের ওপর হামলায় চারজন মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।

বিবৃতিতে তিনি আরো বলেন, দাওয়াতি দ্বীনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলীগ জামাত দীর্ঘ দিন ধরে সারাবিশ্বে মুসলিম-অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে। ইসলামের সুমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। আমাদের প্রত্যাশা দেশ এবং উম্মাহর স্বার্থে সবাই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন।

বিবৃতিতে সবাইকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তি