ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, খুন, গুম করে ও নির্যাতন চালিয়ে আন্দোলন নিঃশেষ করা যাবে না। সরকারের জুলুম-নির্যাতন যত বাড়বে আন্দোলনও তত বেগবান হবে।
সরকার সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার না করে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারে ব্যস্ত রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে রাজধানীতে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ষান্মাসিক সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাখা সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি দাইয়ান সালেহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাভিদ আনোয়ার, সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিম, স্কুল কার্যক্রম সম্পাদক শাহীন আহমদ খান, মিডিয়া সম্পাদক রিয়াদ হোসাইন রায়হান ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাকসুদুর রহমান প্রমুখ।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই