বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচারের নামে প্রহসন ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচারের নামে প্রহসন ও অব্যাহত বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে তুরস্কের রাজধানী আঙ্কারায় বিক্ষোভ সমাবেশ করেছে একটি মানবাধিকার সংগঠন।

শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় আঙ্কারার কেন্দ্র স্থলে ‘ফেইথ এন্ড ফ্রিডম’ নামের মানবাধিকার সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজ করে। সংগঠনের সভাপতি মোস্তফা সিনার সভাপতিত্বে ও সেক্রেটারী সুনের কারটাল এর পরিচালনায় এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দান কালে নেতৃবৃন্দ বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চালিয়ে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা ও একের পর এক বিচার বহির্ভূত হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা অবিলম্বে বিচারের নামে অবিচার ও নৃশংস হত্যাকান্ড বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। একই সাথে এই জুলুম বন্ধে জাতিসংঘ, ওআইসি সহ মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সপ্ম্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।

 

এআই