শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) এর সহধর্মিণী ও মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক এবং মাওলানা মাহবুবুল হক-এর মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী|
আজ শনিবার (২১ ডিসেম্বর-২০১৯) এক শোকবাণীতে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান এক শোকবাণীতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। ( প্রেসবিজ্ঞপ্তি)
এমএম





