নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী।
শুক্রবার বিকালে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত ২ দিনব্যাপী শানে রেসালত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন,এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মের লোক বসবাস করতে পারবে কিন্তু কোন নাস্তিকের স্থান এদেশে হতে পারে না।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের লালদীঘি ময়দানে।
এর আগে শুক্রবার বিকাল ৩টায় হেফাজতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা নেতা আল্লামা সফির সভাপতিত্বে শুরু হয়েছে দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলন।
সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী,দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমেদসহ আরও অনেকে।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
রাজনীতি
নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান পাস করুন: হেফাজত
নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী।শুক্রবার বিকালে চট্টগ্রামের ঐতিহাসিক





