বিএনপির শক্তি শেষ হলেও তাদের ষড়যন্ত্র অব্যহত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান বলেন, ৫ জানুয়ারি আমরা গণতন্ত্রের বিজয় দিবস পালন করবো।আর বিএনপি ওই দিন কালো দিবসের কর্মসূচী ঘোষণা করেছে।তারা একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চায়, কিন্তু দেশের জনগণ তাদের সেই সুযোগ দেবে না।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ৫ জানুয়ারি বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘সংবাদ সম্মেলনের আগে খালেদা জিয়ার হাকা-ডাক দেখে বিএনপির নেতা-কর্মীরা মনে করেছিল আজ একটা বোমা ফাটাবেন, কিন্তু তার (খালেদা) বক্তব্যে হতাশা প্রকাশ পেয়েছে’।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।

এমআর/ইআর