ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল শুক্রবার বিকাল ৩টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মাহবুবুল হক শাকিল বলেছেন, এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[b]ঢাকা, এমএইচ, ১৬মে(টাইমনিউজবিডি.কম)[/b]