৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে যোগ দিতে আসার সময় গ্যাস বেলুন ফেটে ছাত্রলীগৈর ৮ নেতা-কর্মী দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটায় ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।

অহতরা হলেন, আকাশ(২২),রানা(২১), রিফাত(২৫),রায়হান (২৩), মেহদি(২১),রওশন (২১),সৌরভ (২২)।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ শংকর পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে যোগ দিতে একটি রাইদা বাস রিজার্ভ করে উত্তরা পশ্চিম থানা থেকে নেতা-কর্মীরা শাহাবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ফার্মগেট এলাকায় আসলে হঠাৎ তাদের সাথে থাকা গ্যাস ভর্তি বেলুন ফেটে যায়। এতে আগুন ধরে দগ্ধ হন অনেকে।৮জনকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।