বেলা বাড়ার সাথে সাথে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারে সরকারি হঠকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে জনতার ঢল নেমেছে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার (১৩ ফেব্রয়ারি) সকাল ১০টায় সমাবেশ শুরুর কথা থাকলেও এর আগেই শুরু হয় বিএনপির প্রতিবাদ।
এই বিক্ষোভ ঢাকা মহানগরীসহ সারাদেশের মহানগর পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। নেতাকর্মীরা অবস্থান নিয়ে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদের
নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রেসক্লাব চত্বর উত্তাল করে তুলেছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব ও সচিবালয় এলাকা বন্ধ করে দিয়েছে পুলিশ।
এএস





