কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সম্মানিত সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
ঢাকা, এমআর, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসআর





