দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক জনাব ওলিউল্লাহ নোমানের মাতা রহিমা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জামায়াত ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান এ শোক জানান।

বিবৃতিতে সাংবাদিক ওলিউল্লাহ নোমানের মাতা রহিমা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন তিনি। এবং মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন ডা. শফিকুর রহমান।

নোমানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও আল্লাহর কাছে তাদের এ শোক সহ্য করার তাওফিক কামনা করেন তিনি।

ওলিউল্লাহ নোমানের মা রহিমা বেগম গত রাতে সিলেট জেলার মাধবপুর উপজেলার ইটাখলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই