আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেলিন বলেছেন, আগামীকালও যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া হয়, তাহলেও বিএনপি জামায়াতকে ছাড়া সেই নির্বাচনে অংশগ্রহন করবে না।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে “বঙ্গবন্ধু একাডেমী” আয়োজনে এ সভা হয়।
লেলিন বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ার কারণেই বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করেনি। কারণ বিএনপি পাকিস্তানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তারা (বিএনপি) জামায়াতকে ছাড়া নির্বাচনে যাবেনা।
বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহন না করে ভুল করেছে তাই নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে অংশগ্রহন করেছে। এ নির্বাচনে অংশ গ্রহণ না করলে বিএনপির পুরো দলই ধ্বংস হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি জঙ্গিবাদের উৎস। আর জামায়াত জঙ্গিবাদের সুতিঁকাগার। জামায়াত এখন বিএনপিকে চালায়। জামায়াতের ভুত খালেদার ঘাড়ে উঠেছে। সে ভূত আবার ৭১ এর মত পাকিস্তানে ফিরে যেতে চায়।
লেলিন বলেন, বিএনপির মূল লক্ষ্য তত্ত্বাবধায়ক ছিলনা। তাদের লক্ষ্য ছিল যুদ্ধাপরাধীদের বাঁচানো তাই খালেদা জিয়া আন্দোলনের নামে সারাদেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাদের আইডল ছিল বঙ্গবন্ধু। বর্তমানে আমাদের আইডলের খুব অভাব রয়েছে। এখন কেউ কথা দিয়ে কথা রাখেনা।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজিসহ অনেকে।
[b]ঢাকা, এমআর, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]
রাজনীতি
বিএনপি জঙ্গিবাদের উৎস, আর জামায়াত জঙ্গিবাদের সূতিকাগার: লেলিন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেলিন বলেছেন, আগামীকালও যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া হয়, তাহলেও বিএনপি জামায়াতকে ছাড়া সেই নির্বাচনে অংশগ্রহন করবে না। সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় আওয়ামী লীগের





