আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি ও জাসদের একক (ইনু) চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের নাম বিএনপি এবং কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনের নাম ঘোষণা করে জাসদ (ইনু)। পৃথক পৃথক ভাবে দল দু’টি জরুরি সভা ডেকে এ ঘোষণা দেয়।
এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম বাবু’র নাম ঘোষণা করে বিএনপি। অন্যদিকে শুক্রবার পর্যন্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থী পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন উত্তোলন করেছে।
ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ