আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নয়ন করে। ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করেও আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন, সে অনুযায়ী স্বাধীনতার সুফল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়াই আওযামী লীগের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে, জনসভা মঞ্চের পাশে সিলেটের ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তারপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন তিনি।

এমএইচ