বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বারের ফেসবুক পেজ ভেরিফাইড হিসেবে স্বীকৃতি পেয়েছে। যাচাই-বাছাইয়ের পর যথার্থতা নিশ্চিত হয়ে ফেসবুক কর্তৃপক্ষ পেজটিকে মঙ্গলবার এই স্বীকৃতি দিয়েছে।

ভেরিফাইড হওয়ায় পেজে শিবির সভাপতির নামের পাশে নিয়ম অনুযায়ী নীল বৃত্তে সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে। বর্তমানে এই পেজে লাইকের সংখ্যা ছত্রিশ হাজারের অধিক।

ভেরিফাইড স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে শিবির সভাপতি ফেসবুক পেজে লিখেছেন, ‘আল্লাহর শুকরিয়া আদায় করছি। ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ আমার পেইজকে ভেরিফাইড পেজ হিসেবে স্বীকৃতি দেয়ায়। আশাকরি এর মাধ্যমে আমার নামে যে সকল ভুয়া একাউন্ট পরিচালিত হয় সে গুলো বন্ধ হবে। সবাই সত্য ও সুন্দরকে সবার সামনে তুলে ধরতে সাথে থাকবেন।’

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই