শুক্রবার সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফায়েড আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি তুলে ধরেন।
সারজিস আলম লিখেছেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল!’
তিনি লিখেছেন, ‘গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!’
সবশেষে তিনি লিখেছেন, ‘সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! বি আ লিটল ডিগনিফাইড, প্লিজ!’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রদলের করা মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা শহরের কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। সে সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোবাইলফোন ছিনতাই করে নেয়।
এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপি নেতারা হামলার শিকার হন। ওই ঘটনায় এনসিপির পক্ষ থেকে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করা হয়েছিল।
এমএম