আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের ৩৪ নং ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে। বিএনপি সমর্থিত ওই প্রার্থীর নাম ওসমান গণি।
সোমবার দুপুর দুইটার দিকে জনসংযোগ করার সময় রায়ের বাজার সিনেমা হলের সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করে হাজারিবাগ থানা পুলিশ।
আটককৃত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওসমান গণির নামে কোন মামলা ছিল না। বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের লোকজন পুলিশ দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য এর আগেও বিএনপি জামায়াত সমর্থিত তিন কাউন্সিলর প্রার্থীকে আটক করে পুলিশ।
জেআই





