নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মাইনুদ্দীন আহমাদ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

আজ সোমবার এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।

তিনি জানান, গত ১৬ এপ্রিল মাইনুদ্দীন আহমাদের চক্ষু অপারেশন করা হয়েছে। ইতোপূর্বে তার দুইবার হার্টের বাইপাস সার্জারী করা হয়েছে। ডায়াবেটিসের কারণে তিনি প্রতিদিন দুইবার নিয়মিত ইনসুলিন গ্রহণ করছেন।

তার একটি কিডনি বিকল হয়ে গিয়েছে। এছাড়াও তিনি নানান জটিল রোগে ভুগছেন। এ রকম একজন নানা জটিল রোগে আক্রান্ত বয়োবৃদ্ধ মানুষকে বিনা চিকিৎসায় কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।

আদালতের নির্দেশ সত্বেও তাকে হাসপাতালে ভর্তি না করে কারাগারে রাখার ফলে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

এমতাবস্থায় মানবিক বিবেচনায় তাকে জরুরী ভিত্তিতে মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

অন্যথায় তার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটে যদি কোন ক্ষয়ক্ষতি হয় সে জন্য সরকারই দায়ী থাকবেন।

তার আশু আরোগ্য কামনা করে আল্লাহর নিকট দোয়া করার জন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ