বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মো: নাসিম বলেছেন, বর্তমান সরকার পৃথীবির সকলের কাছে বৈধ। আপনি (খালেদা জিয়া) যাই বলুন না কেন তাতে কিছু যায় আসেনা। অবৈধ বলে লাভ নেই আমরা ৫ বছরই ক্ষমতায় থাববো।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু ২৩ এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে আপনি ভুল করেছেন। এখন জনগণের ভালবাসা অর্জন করুন আগামী ৫ বছর পর শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশগ্রহনের জন্য প্রস্তুতি নিন।
তিনি বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন না করে আপনি (খালেদা জিয়া) দলের নেতা-কর্মীদের হতাশায় নিমজ্জিত করেছেন। জাময়াতের প্ররোচনায়ই আজ আপনার দল ডুবতে বসেছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, এমআর,৪মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
অবৈধ বলে লাভ নেই ৫ বছর ক্ষমতায় থাকবো: নাসিম
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মো: নাসিম বলেছেন, বর্তমান সরকার পৃথীবির সকলের কাছে বৈধ। আপনি (খালেদা জিয়া) যাই বলুন না কেন তাতে কিছু যায় আসেনা। অবৈধ বলে লাভ নেই আমরা ৫ বছরই ক্ষমতায় থাববো





