ডাক্তারদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কথায় কথায় ধর্মঘট ডাকবেন না। ডাক্তাররা ধর্মঘট করলে রোগীরা কোথায় যাবেন? মানুষকে জিম্মি করে ধর্মঘট করলে কারো সমর্থন পাবেন না।
শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে চিকিত্সক, কর্মচারী ও হাসপাতাল পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন,সত্যিকার অর্থে যদি আপনি একজন চিকিত্সক হন,তাহলে ধর্মঘট করতে পারেন না। আপনার পেশা আপনাকে এই ধরণের কর্মসূচি পালনের সুযোগ দেয়নি।
রোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন,চিকিত্সকেরও ভুল হতে পারে। তাই বলে রোগীরা তাঁদের আঘাত করবেন,এটা ঠিক না।
হাসপাতালের উন্নয়ন করা হবে জানিয়ে তিনি ভলেন, কোনো দুর্নীতি সহ্য করা হবে না। কেউ দুর্নীতি করলে আমি ব্যবস্থা নেবো। কেউ তদবির করবেন না। তদবির করলে সব সুবিধা বন্ধ করে দেবো। হাসপাতালের অচল সরঞ্জাম ঠিক করতে যা লাগবে তার সবই দেওয়া হবে। এরপরও যদি যন্ত্রপাতি সচল না থাকে,জবাব দেবেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মতবিনিময় সভায় রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা,রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন,বিএমএর মহাসচিব মাহমুদ হাসান,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন। সভায় ফজলে হোসেন বাদশা রোগীদের সব পরীক্ষা হাসপাতালে করার দাবি জানান।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
'ডাক্তাররা ধর্মঘট করলে রোগীরা কোথায় যাবে?'
ডাক্তারদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কথায় কথায় ধর্মঘট ডাকবেন না। ডাক্তাররা ধর্মঘট করলে রোগীরা কোথায় যাবেন? মানুষকে জিম্মি করে ধর্মঘট করলে কারো সমর্থন





