বিএনপির আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগের আগাম প্রস্তুতি নেয়ার কোনো প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় শেষে হানিফ এ মন্তব্য করেন।
হানিফ বলেন, বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই কোন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতি পারবে না তারা। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ষড়যন্ত্রের পথ খুঁজছে।
খালেদা জিয়ার আন্দোলন কোনো দিনই আলোর মুখ দেখবে না বলেও দাবি করেন হানিফ।
তিনি বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন তলানীতে ঠেকেছে। তারা এখন ভাঙ্গনের মুখে, অˉস্তিত্ব সংকটে আছে।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর শাখার সভাপতি তাইজাল আলী খানসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর





