[b]ঢাকা:[/b] দীর্ঘ দেড় মাস অবরুদ্ধ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোনো বাধা দেয়নি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংলাপের ক্ষেত্র প্রস্তুতের পূর্ব শর্ত হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নয়াপল্টন কার্যালয় খুলে দেয়ার দাবি জানিয়েছিলেন। এর একদিন পরেই তালামুক্ত হলো দলের কেন্দ্রীয় কার্যালয়।
দীর্ঘ দেড় মাস ধরে কার্যালয়ের প্রধান ফটকের সামনে দায়িত্ব পালনকারী পুলিশের সাদা পোশাকধারী সদস্যরাও এখন আর নেই। স্বাভাবিক অবস্থা বিরাজ করছে নয়াপল্টন এলাকায়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এখন থেকে বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের আসা-যাওয়ায় আর বাধা নেই।
তালামুক্ত হল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
দীর্ঘ দেড় মাস অবরুদ্ধ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন
সরকারকে ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়ানোর আহ্বান বিরোধীদলীয় নেতার
রাঙামাটির সাজেকে চলমান উত্তেজনা ও সড়ক অবরোধের ঘটনায় সরকারকে ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে প্রকৃত তথ্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সাজেক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির ‘নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই’
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুটি রাজনৈতিক সংগঠনের মধ্যকার দ্বন্দ্বের জের ধরে রাঙামাটির সাজেক সড়কে অবরোধ পালন করা হচ্ছে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বাংলাদেশে অবস্থান করলে পালিয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।
আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।















