হরতাল ও অবরোধ বন্ধের দাবিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের নেতৃত্বে আওয়ামী পন্থী চিকি‍ৎসকদের একটি প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি গুলশান ২ নম্বরে অবস্থিত কার্যালয়ের সামনে যায়। এ সময় পুলিশ বাধা দিলে সেখানেই অবস্থান নেন তারা।

গত ৫ জানুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয়ার প্রতিবাদে ওই দিন থেকেই সারাদেশে লাগাতার অবরোধ ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। অবরোধের সঙ্গে চলছে দফায় দফায় হরতাল। পাশাপাশি ৩ জানুয়ারি থেকেই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া।

জেএ