রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত নয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ‘রাজনৈতিক বিরূপ পরিস্থিতিসহ নানা কারণে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ম্যাডামের (খালেদা জিয়া) বৈঠক হতে পারেনি।

এর মধ্যে গত ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী টানা তিন মাসের কর্মসূচিও ছিল। বিগত বছরের শেষদিকে সর্বশেষ চেয়ারপারসন দলের নীতিনির্ধারক স্থায়ী কমিটিসহ অন্য সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তাই আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি।’

তিনি আরও বলেন, ‘সাংগঠনিক বিষয়সহ অন্যান্য বিষয়ে আজকের (সোমবার) বৈঠকে আলোচনা হবে বলে মনে করছি।’

এএইচ