পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবীর খান বলেছেন, 'বিকাল চারটায় খালেদা জিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।'
বাংলা নববর্ষ ১৪২২ সাল উপলক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
জেডআই





