সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।
এনএইচ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।
এনএইচ
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
সামছুল আরেফীন: ইতিহাসের পাতায় কিছু তারিখ থাকে, যা কেবল একটি দিন নয়—বরং কোনো জাতির গণতান্ত্রিক চেতনার ওপর বর্বরোচিত আঘাতের স্থায়ী স্মারক। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার যে পৈশাচিক ও নগ্ন তাণ্ডব বিশ্ববাসী দেখেছিল, তা আজও কালো অধ্যায় হয়ে আমাদের বিবেককে দংশন করে।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা (বিএনপি) নির্বাচনের সময় নানা কথা বলে আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন। শেখ হাসিনা বলেছেন, হাতেপায়ে ধরে ভোট নিলো, এখন বেইমানি করে কেন? তার দলের আরেকজন গডফাদার বলেছেন, কমপক্ষে ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে আমরাই ভোট দিয়ে জিতিয়েছি।’
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরো বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া নিষিদ্ধ। এ নিয়ম ভঙ্গ করে সরকারি আবাসনে ভাড়াটে রেখেছেন—এমন বরাদ্দপ্রাপকদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে তাঁদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। নির্ধারিত সময়ের পর কোনো বাসায় ভাড়াটে পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজের স্পিনে একের পর এক উইকেট হারিয়ে চরম চাপে পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডসহ বাংলাদেশের ব্যবধান দাঁড়িয়েছে ৭২ রানে।
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের কর্মসূচির মাধ্যমে সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জরুরি মেরামত, লাইন সংস্কার এবং সঞ্চালন লাইনের আশপাশে বেড়ে ওঠা গাছের ডালপালা ছাঁটার কাজের সুবাদে আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এলাকাভেদে কোথাও কোথাও একটানা ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হতে পারে গ্রাহকদের।
তুরাগ নদের যে স্থান থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে, তার কাছেই নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
যুক্তরাষ্ট্রের অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সরঞ্জাম আমদানির জন্য পাঁচ হাজারের বেশি সংস্থার একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। এসব সংস্থার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারি ট্রাক আমদানি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।