ইসলামি মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ‘বাংলাদেশ জাতীয় দল’র মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক।

তিনি অভিযোগ করেন, সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় তাকে লাঠিপেটা ও অন্য নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

সৈয়দ এহসানুল হক আরও বলেন, পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে, কোনো সংগঠন প্রেসক্লাবের সামনে মানববন্ধন করলে লাঠিপেটা করা হয়। একমাত্র ‘অবৈধ’ সরকারের আমলেই এ ধরনের ঘটনা ঘটতে পারে বলেও ক্ষোভ প্রকাশ করেন এহসানুল হক।
জেআই