আগামীকাল শনিবার পবিত্র ওমরা হজ পালন করতে সৌদি আরব যাবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সৌদি বাদশার আমন্ত্রণে ওমরা পালনের উদ্দেশ্যে শনিবার রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান টাইম নিউজবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,পবিত্র ওমরা হজ পালন করতে আগামী ১৯ জুলাই শনিবার রাতে সৌদি আরব যাবেন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি ইবাদত বন্দেগী করার জন্য কয়েকদিন অবস্থান করবেন।
পবিত্র কাবা শরীফে ওমরা করার পাশাপাশি কয়েকদিন ই'তেকাফ করারও কথা রয়েছে বেগম জিয়ার। এরপর আগামী ২৫ জুলাই রাতে ঢাকা ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছরই রমজানের শেষ দিকে পবিত্র ওমরাও ই'তেকাফ পালনের জন্য কিছু দিন সৌদি আরব ও পবিত্র মদিনা শরীফ অবস্থান করেন খালেদা জিয়া।
ঢাকা, এমএইচ, ১৮জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





