পৌর নির্বাচন নিয়ে বিএনপি হতাশ বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

বুধবার বিকেলে বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কার্যালয়ে লিখিত অভিযোগে এ কথা বলেছেন তিনি।

পরে উপস্থিত সাংবাদিকদের মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকান্ড দেখে মনে হয়েছে তারা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই।

কমিশন অসহায় হয়ে পড়েছে। নির্বাচন কমিশন আমাদের যে আশ্বাস দিয়েছিল, তা তারা রাখতে পারেননি। যা দেখে বিএনপি হতাশ।’

এসএইচ