বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও চকবাজার থানা আমীর শেখ আবুল কাশেম এর শ্বশুর ও যাত্রাবাড়ী থানা জামায়াত ৫০নং ওয়ার্ডের মহিলা রুকন বেগম সালেহা খাতুনের স্বামী ডা. এম এ জব্বার হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
মরহুম ডা এম এ জব্বার হোসেন সোমবার ভোর ৫টায় বার্ধক্য জনিত কারণে ঢাকা যাত্রাবাড়ীর নিজ বাসায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম ডা এম এ জব্বার হোসেন অসংখ্য মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা শ সমাজসেবা মুলক কাজে জড়িত ছিলেন। তার পরিবারের সকলেই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং মরহুমের বড় ছেলে একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মকর্তা, ২য় ও ৩য় ছেলে ব্যাংক কর্মকর্তা।
মরহুম ডা এম এ জব্বার হোসেনের দ্বারা প্রতিষ্ঠিত যাত্রাবাড়ী ওয়াপদা কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে সোমবার বাদ যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় অংশগ্রহণ করে জামায়াত নেতাকর্মী সহ আত্মীয় স্বজন ও স্থানীয় ব্যক্তিবর্গ। পরে মরহুমকে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এসএম





