বিএনপি রেড এলার্ট জারির মাধ্যমে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি(বিইউআইপি) আয়োজিত মহানগর কমিটি পরিচিতি অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের আমল থেকেই এ দেশে গুম-খুনের রাজনীতি শুরু হয়েছে। আজ যারা গুমের স্বীকার হচ্ছে তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। নারায়নগঞ্জের ৭ জনই আওয়ামী পরিবারের সদস্য ছিলেন।
তিনি আরও বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ চক্র সারাদেশে গুম, খুন ও হত্যাকাণ্ড চালাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএপির সিনিয়র নেতারা কয়েকদিন আগে বলেছিলেন, হত্যা ও গুমের মাধ্যমে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে। তাদের এ বক্তব্যের ২ দিন মধ্যেই নারায়ণগঞ্জে এই গুমের ঘটনা ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের মুখোশ খুলে জাতির সামনে তুলে ধরা হবে।
সংগঠনের আহ্বায়ক মা. মো. ইসমাইল হোসেনের সভাপিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অম্বর শাহ্ শাহী জামে মসজিদের খতীব মাওলানা মাজহারুল ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী নীল মিয়া, ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলান শাহাদাত হোসেন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]